শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যে কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, জানাল দূতাবাস শিক্ষাসফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২ খাজার বোমা: কেপ টাউনে বল টেম্পারিংয়ে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী ‘নিয়ন্ত্রণহীন এআই’ নিয়ে যে সতর্কবার্তা দিলেন বিল গেটস ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি সে ভিডিও দেয়নি, আমিও দিতে পারিনি: তানজিন তিশা অভিষেক, গোল, হ্যাটট্রিক, অধিনায়কত্ব—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আপনার কতটা জানা? ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী গভীর সমুদ্রে বিশাল পাথর ফেলছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস, কেন…

শিক্ষাসফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 5

কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্ঘটনার শিকার হয়েছে একটি মাদ্রাসার বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে এক শিক্ষিকাসহ দুজন নিহত হন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন। একই শিক্ষাসফরে থাকা অন্য একটি বাসের যাত্রীরা এসব তথ্য জানায়।

নিহত দুজন হলেন- মাদরাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাশের একটি ইটভাটার শ্রমিকরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।এতে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষাসফরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২

প্রকাশের সময় : ১২:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬