মোস্তাফিজকে দলে নেওয়ার খবর এবার জানালো মেলবোর্ন রেনেগেডস

- প্রকাশের সময় : ০২:৪৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 15

কদিন আগে ডি থ্রি আসরের নিলামে বিসিবি সভাপতি তামিম ইকবালই দিয়েছিলেন খবরটা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন মোস্তাফিজুর রহমান। এবার তাকে দলে নেওয়ার খবর ঘটা করেও জানালো মেলবোর্ন রেনেগেডস।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
বিগ ব্যাশের ষোড়শ আসরে চোটে ছিটকে পড়া অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফের বিকল্প হিসেবে মোস্তাফিজকে চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াবে তিনে। এর আগে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। সাকিবও খেলেছিলেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। অন্যদিকে গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ এবারও একই দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।
মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। বাংলাদেশের এই পেসারের বৈচিত্র্যময় বোলিংকে দলের জন্য বড় শক্তি হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, ‘মোস্তাফিজ বিশ্বের বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে ম্যাচজয়ী বোলার হিসেবে প্রমাণ করেছে। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার যে সামর্থ্য তার আছে, আমাদের বোলিং আক্রমণে ঠিক সেটিই প্রয়োজন ছিল।’
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
মোস্তাফিজকে নিয়ে দর্শকদের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন রনকি, ‘বিগ ব্যাশের দর্শকেরা এমন ক্রিকেটারদের পছন্দ করেন, যারা এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মোস্তাফিজ ঠিক সেটিই করতে পারে। তার প্রতিটি বলেই বিশেষ কিছু ঘটার সম্ভাবনা থাকে। পুরো মৌসুমে তার বোলিংয়ের রোমাঞ্চ উপভোগ করতে আমাদের সমর্থকেরা মুখিয়ে থাকবে।’
কাটার ও স্লোয়ারের নিখুঁত ব্যবহারের জন্য ক্রিকেটবিশ্বে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মোস্তাফিজ। গত জুনে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিজের সামর্থ্য দেখিয়েছিলেন তিনি। ২৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন বাঁহাতি এই পেসার।
২০১৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন মোস্তাফিজ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তার খেলার অভিজ্ঞতা সীমিত। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেখানে পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি।





















