শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনসিএলের শীর্ষস্থান খুলনারই, সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রোমাঞ্চকর জয় জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও তাহসিফ হত্যা মামলা: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী বিশ্ব মেতেছে বিটিএসের অ্যালবামে, টানা ৩১ সপ্তাহ বিলবোর্ড তালিকায় জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষিক্ত ‘পাকিস্তানি পাইলট’ নাকভি নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী গোল করেই কেন কেঁদেছিলেন ইব্রাহিম নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বালিয়াকান্দিতে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গাভী চুরি

ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 12
ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও

একজন খেলোয়াড় যত বড়ই হোন, দলের চেয়ে বড় নন। ফুটবলে কথাটা খুব পরিচিত। কিন্তু তারকা ফুটবলারদের সামলানোর সময় এই দর্শনে অটল থাকা সহজ নয়। বিশেষ করে সেই খেলোয়াড় যদি হন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও অবশ্য এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তাঁর কাছে সবার আগে দল, এরপর অন্য সবকিছু। তারকাদের ঘিরে সব সময়ই প্রত্যাশা থাকে বেশি, সমালোচনাও হয় বেশি। খারাপ খেললেও প্রশ্ন ওঠে, ভালো খেললে সেটাই যেন স্বাভাবিক। ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে প্রত্যাশা সব সময় আকাশছোঁয়া; কিন্তু এথেন্সে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

এতেই প্রশ্ন উঠেছে, ভিনিসিয়ুস নিজের সেরা অবস্থায় না থাকলেও কি তাঁকে খেলিয়ে যাবেন কোচ জোসে মরিনিও? স্পষ্ট উত্তর দিয়েছেন পর্তুগিজ কোচ। একজন খেলোয়াড়ের জন্য দলের ক্ষতি করতে রাজি নন তিনি। তাঁর কাছে সবার আগে রিয়াল মাদ্রিদ।

আগামীকাল লা লিগায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে এসেছে ভিনিসিয়ুসের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ। যা নিয়ে মরিনিও বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। একজন খেলোয়াড়কে সুবিধা দিতে আমি কখনোই ইচ্ছা করে দলের ক্ষতি করতে চাই না।’

‘ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল ছেড়ে চলে যেতাম’: মরিনিও

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

ভ্যালেন্সিয়ার বিপক্ষে অবশ্য এমনিতেই খেলতে পারবেন না ভিনি। লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টানা এবং লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে তর্ক করার কারণে এই শাস্তি পেয়েছেন তিনি। নিষেধাজ্ঞার চার ম্যাচ ছিল সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে। প্রথম তিনটি ম্যাচ শেষ। বাকি এক ম্যাচ। ২১ নভেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে ফিরতে পারবেন তিনি।

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে মরিনিও—‘তারা নির্লজ্জভাবে এসব কাজ করে’

চ্যাম্পিয়নস লিগে এথেন্সে এএইকের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল। ভিনিসিয়ুস খেললেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। মরিনিও অবশ্য মনে করেন, ভিনি খুব একটা খারাপ খেলেননি। তাঁর কথা, ‘এথেন্সের ম্যাচে ভিনিসিয়ুসের জায়গায় যদি সাধারণ কোনো খেলোয়াড় খেলত, তাহলে সবাই বলত সে ভালো খেলেছে। সে ভালো খেলেছে, তবে অসাধারণ কিছু করেনি। ভিনিসিয়ুসের কাছে আমাদের প্রত্যাশা সব সময় সেই পর্যায়ের, যে পর্যায়ে খেলে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে আমাকে বিদায় করে দিয়েছিল।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও

প্রকাশের সময় : ০৮:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬