শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘নবাব’ আনোয়ার হোসেনকে মনে রাখেনি কেউ মাঠের বাইরে রোনালদোর বিস্ময়কর জীবন চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজ ফিরছে ২৩ বছর আগের গান হাত মেলানো তো বটেই, কোলাকুলি করতেও রাজী ভারত-পাকিস্তান বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ বারবার তলবের পর পুলিশের দপ্তরে হানি সিং, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব

কোহলির জন্মদিনে দেখে নিন তাঁর বিরল ১০ কীর্তি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 14
কোহলির জন্মদিনে দেখে নিন তাঁর বিরল ১০ কীর্তি

৮৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে রান ২৮ হাজারের বেশি। সেঞ্চুরিতে বিরাট কোহলির ওপরে আছেন শুধু একজন—কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিন সংস্করণে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায়ও তাঁর ওপরে শুধু শচীন টেন্ডুলকার। ১৮ বছরের ক্যারিয়ারে এমন অসংখ্য কীর্তি গড়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক। কোহলির ৩৮তম জন্মদিনে এমন ১০ কীর্তি।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি আছে ৫৫। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০ সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর করেছেন আরও ৫টি সেঞ্চুরি।

ওয়ানডে ক্রিকেটে ১০,০০০ রানের বেশি করা সব ব্যাটসম্যানের মধ্যে কোহলির গড়ই সর্বোচ্চ। ওয়ানডেতে কোহলির গড় ৫৮.৮৪। ১০ হাজার করা ব্যাটসম্যানের মধ্যে কোহলি ছাড়া আর ৫০ গড় আছে শুধু মহেন্দ্র সিং ধোনির (৫০.৫৭)।

টেস্ট ক্রিকেটে সাতটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ভারতীয় ব্যাটসম্যান কোহলি। ছয়টি করে সেঞ্চুরি আছে বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারের।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

২০১৬ সালের আইপিএলে কোহলির ৯৭৩ রান এখনো পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ। সেই আসরে তিনি সেঞ্চুরি করেছিলেন চারটি। তাঁর দল যদিও ফাইনালে হেরে যায়।

টেস্টে ব্যাটসম্যান হিসেবে কোহলি সর্বোচ্চ ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। ২০১৮ সালে কোহলির অর্জিত এই রেটিং পয়েন্ট ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

২০১৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টেস্টের সিরিজে তিনি করেছিলেন চারটি সেঞ্চুরি। গত বছর ইংল্যান্ড সফলে শুবমান গিলও চারটি সেঞ্চুরি পেয়েছিলেন। মানে এখন যৌথভাবে এই রেকর্ড কোহলি আর গিলের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোহলির জন্মদিনে দেখে নিন তাঁর বিরল ১০ কীর্তি

প্রকাশের সময় : ১২:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬