বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 14

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। ঐতিহাসিক এ কীর্তি গড়তে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের প্রয়োজন আর মাত্র ৪৩ রান। আগামীকাল বৃহস্পতিবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই নতুন ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন তিনি।

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৬ টেস্টের ১৯৫ ইনিংসে ৩৯ দশমিক ০৮ গড়ে ৬ হাজার ৯৫৭ রান করেছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরিসহ ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।

এরই মধ্যে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন মুশফিক। গত বছর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ক্যারিয়ারের শততম টেস্ট খেলেন তিনি। সেই ম্যাচের প্রথম ইনিংসে ১০৬ রান করে জায়গা করে নেন রেকর্ড বইয়ে।

বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন মুশফিক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দীর্ঘদিনের খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ টেস্টের ২৭ ইনিংসে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিতে ৭৮২ রান করেছেন মুশফিক। তাঁর ব্যাটিং গড় ৩১ দশমিক ২৮।

এবার ঘরের মাঠে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আরেকটি ঐতিহাসিক অর্জনের হাতছানি মুশফিকের সামনে। প্রথম টেস্টে ৪৩ রান করতে পারলেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

প্রকাশের সময় : ০১:৪০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬