Dhaka ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আবু তালিব নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ৩ বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর ইউরিয়া ও টিএসপি সংকটে কয়রার কৃষক, আমন আবাদে মারাত্মক হুমকি শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন: ‘নৌকা’ স্থগিত, যুক্ত হলো ‘না’ প্রতীক নেপাল লিগে দল পেলেন আকবর আলী, পোখারায় সাকিব সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মহাপরিচালক ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে যুগ্ম সচিব মো. হুসাইন শওকতকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক পদ থেকে বদলি করে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে। তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য পদে বদলির আদেশাধীন ছিলেন। এ জন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মুহাম্মদ আশরাফ হোসেনকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে। এ জন্য তাকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

প্রকাশের সময় : ১২:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬