Dhaka ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী সার নিয়ে উদ্বেগের কারণ নেই, মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৪ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

খুলনা মহানগরীতে প্রকাশ্যে মো. জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে গুলি করে তাকে হত্যা করা হয়।

নিহত জলিল ওই দিলুর মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর কুলিবাগান এলাকায় দিলুর বাবার একটি পানের দোকান রয়েছে। সেখানে যাওয়ার জন্য সাথে সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে রওনা হয়। এর কিছুক্ষণ পর ফোনটি বেজে ওঠে এবং ফোনে তর্কাতর্কি হয়। এরপর কুলিবাগান বটতলা থেকে দুই গজ দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির সঙ্গে দিলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনজন যুবকের মধ্যে একজন তাকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি দুইটি বিদ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি উদ্ধার করে।

দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত মো. জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। এ সময় পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কি কারণে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছি। নতুন কোনো কিছু পাওয়া গেলে পরবর্তীতে তার বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬