Dhaka ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন, তাঁর কাছে বাবা সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

পোস্টে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতিকন্যা। পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন তিনি।

ড. শামারুহ মির্জা লেখেন, ‘কয়েক দিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ফিল, অ্যাজ আ প্রেসিডেন্টস ডটার? আমি বললাম, প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

বাবাকে নিয়ে মেয়ের এমন আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই বাবা-মেয়ের অকৃত্রিম ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রশংসা করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

প্রকাশের সময় : ০১:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬