Dhaka ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর পক্ষে সংসদে উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে সংসদে প্রস্তাবটি গৃহীত হয়।

কমিটির সভাপতি আমানউল্লাহ আমান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবুল, গাজীপুর-১ আসনের মো. মজিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১০-এর নিলোফার চৌধুরী মনি, সংরক্ষিত মহিলা আসন-১৮-এর ফাহমিদা হক, পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৪০-এর মোসা. নাজমুন নাহার।

নতুন দায়িত্বের মাধ্যমে সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতিগত বিষয় নিয়ে আলোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন আমানউল্লাহ আমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান

প্রকাশের সময় : ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬