Dhaka ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন, চাঞ্চল্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 168

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

মামলার সূত্রপাত ঘটে একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দতিয়া জেলার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় সংশ্লিষ্টদের আদালতে হাজির করতে।

পরে আদালতে হাজির করা হলে কথিত ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও জানান, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, নিজ স্বামীর সঙ্গে থাকতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। এসময় দুই বোনই একে অপরের স্বামী অদলবদলের অনুমতি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান।

মামলার সব পক্ষই প্রাপ্তবয়স্ক হওয়ায় বিচারপতি মন্তব্য করেন, বিষয়টি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না; বরং এটি পারিবারিক বিরোধ। আদালত পরামর্শ দেয়, সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।

শেষ পর্যন্ত আদালত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন, চাঞ্চল্য

প্রকাশের সময় : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬