Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

গোখরোর ছোবলে যুবকের মৃত্যু, কেরামতির ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 121

একটি আবাসন এলাকা থেকে বিষাক্ত গোখরো সাপ উদ্ধারের পর সেটিকে নিয়ে কেরামতি দেখাতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক সাপুড়ে আবাসনের ভেতর থেকে একটি বড় আকারের গোখরো উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তিনি এক হাতে সাপটির লেজ ধরে এবং অন্য হাতে একটি দণ্ডের সাহায্যে নিয়ন্ত্রণে রাখছিলেন। এ সময় আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

প্রথমে সাপটিকে নিরাপদে সংরক্ষণের পরিবর্তে খোলা জায়গায় রেখে দেন ওই যুবক। এরপর বিষাক্ত সাপটিকে হাতে নিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে কেরামতি দেখাতে শুরু করেন এবং একপর্যায়ে সাপটির মাথায় টোকা দেন।

এতে উত্তেজিত হয়ে সাপটি প্রথমে তার পায়ে ছোবল দেয়। কামড় খাওয়ার পরও তিনি সাপটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান এবং সেটিকে ব্যাগে ভরার উদ্যোগ নেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাপটি আবারও আক্রমণ করে হাতে কামড় বসায়।

ভিডিওতে দেখা যায়, পরপর ছোবলের পর অল্প সময়ের মধ্যেই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

তবে ঘটনাটি ঠিক কোথায় এবং কবে ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত সাপ উদ্ধারের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ প্রাণঘাতী হতে পারে।

ভাইরাল সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোখরোর ছোবলে যুবকের মৃত্যু, কেরামতির ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬