গুরুত্বপূর্ণ সংবাদ:
দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে ইরানের হামলা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 7
দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের হামলার শিকার হয়েছে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।
হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ বোঝাই ছিল এবং এতে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণে আশেপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে হামলায় কেউ আহত হয়নি এবং সব নাবিক নিরাপদে আছেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের ৩১ নটিক্যাল মাইল উত্তরে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায়, যেখানে নাবিকদের নিরাপদ থাকার তথ্য মিলেছে।
সূত্র: আল-জাজিরা
Tag :










