ইসরায়েল-হিজবুল্লা সংঘাতে লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত
- প্রকাশের সময় : ১২:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 18
লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চার জন সেনা নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।
সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে।
নিহত সেনাদের মধ্যে তিনজনের নাম ও পদবি প্রকাশ করেছে আইডিএফ।
তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) ও স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। চতুর্থ সেনার পরিচয় জানা যায়নি।
নিহত ও আহতরা সবাই নাহাল রিকনানসিয়েশন ইউনিটের অধীন।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চলাকালে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হন তারা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাও নিহত ও আহত হয়েছেন।
গত ২৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করেছে। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ১ হাজার ২৪৭ জন নিহত এবং ৩ হাজার ৬৯০ জন আহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল










