Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 18

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানে আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।

জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ছিল দলটি।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক বছর ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত দল হিসেবে থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেয় এনসিপি।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিল শুরু হবে। এতে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংবাদিকসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধারা অংশ নেবেন।

অনুষ্ঠানে চিত্রপ্রদর্শনী, ‘স্ট্রিট ওয়াল’ শীর্ষক ধারাবাহিক প্রোমো এবং ফটো বুথ থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশের সময় : ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬