Dhaka ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ ঘণ্টা ধরে ৫০ কিলোমিটার যানজট হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা এক ধাক্কায় ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রস্তাব ফিরিয়েও চাপের মুখে সিদ্ধান্ত বদল, উদ্ধারকাজে বিদেশি সহায়তা নেবে নেপাল

একটিও আসন পায়নি জাতীয় পার্টি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 140

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) একটিও আসন জেতে পারেনি। ১৯৬ আসনে প্রার্থী দিয়ে কোথাও জয়ের মুখ দেখেনি লাঙ্গল প্রতীকের দল। রংপুরে, যা জাপার দুর্গ হিসেবে পরিচিত, এবার কোনো আসন জয় হয়নি।

জাপা চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসনে তৃতীয় হয়েছেন। মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীও গাইবান্ধা-১ আসনে তৃতীয় হয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে জিএম কাদের এই আসন থেকে বিজয়ী হয়ে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জানা গেছে, তিনি নিজেও ভোট দেননি।

রংপুর-১ আসনে জামায়াতের রায়হান সিরাজী ১ লাখ ৭৪ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রংপুর-২ আসনে জয়ী হয়েছেন জামায়াতের এটিএম আজাহারুল ইসলাম। রংপুর-৩ আসনে জয় পেয়েছেন মাহবুবার রহমান বেলাল। রংপুর-৪, ৫ ও ৬ আসনে যথাক্রমে এনসিপি ও জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন।

গাইবান্ধা-১ আসনে জয়ী হয়েছেন জামায়াতের মাজেদুর রহমান, যেখানে জাপার মহাসচিব হায়দার পাটোয়ারী ৩৩ হাজার ৯৭৬ ভোটে তৃতীয় হয়েছেন।

দল প্রতিষ্ঠার চার দশকেও এতটা ভরাডুবির মুখে পড়েনি জাতীয় পার্টি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একটিও আসন পায়নি জাতীয় পার্টি

প্রকাশের সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬