Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 80

ভোটে ব্যাপক আলোচনায় থাকা অনেক হেভিওয়েট প্রার্থী জয়ী হতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিচিতি থাকলেও ভোটাররা তাদের হারিয়ে নতুন বার্তা দিয়েছেন। খুলনা-৫ আসন থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা-২ থেকে বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা-১ আসনের জামায়াতের কৃষ্ণ নন্দী হেরে গেছেন। এছাড়া এনসিপির সারজিস আলম, বিএনপি নেতা এম এ কাইয়ুম, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক পরাজিত হয়েছেন। ফুটবলার আমিনুল হকও জামায়াতের প্রার্থীর কাছে হেরে গেছেন।

ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ৮৮,৩৮৭ ভোট পেয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে (৮৬,৬৭১ ভোট) পরাজিত করেছেন। বরিশাল-৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে হেরে গেছেন। কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ পরাজিত হয়েছেন।

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক ৮৪,২০৭ ভোট পেয়ে দাঁড়িপাল্লা প্রতীকের অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেনের কাছে হেরে গেছেন। পঞ্চগড়-১ আসনে এনসিপির সারজিস আলম ১,৬৬,১২৬ ভোট পেয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমির কাছে হেরে গেছেন।

খুলনা-১ আসনে জামায়াতের কৃষ্ণ নন্দী ৭০,৩৪৬ ভোট পেয়ে বিএনপি প্রার্থী আমির এজাজ খানের কাছে ৫১,৬০০ ভোটের ব্যবধানে হেরে গেছেন। খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু ৮৮,১৯৭ ভোট পেয়ে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের কাছে হেরে গেছেন। খুলনা-৫ আসনে মিয়া গোলাম পরওয়ার ১,৪৬,২৪৬ ভোট পেয়ে বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগারের কাছে হেরে গেছেন।

ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫৯,৩৬৬ ভোট পেয়ে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়েছেন। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪,৬৮৪ ভোট পেয়েও বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের কাছে হেরে গেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থী

প্রকাশের সময় : ০১:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬