Dhaka ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আন্টি সোসাইটি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ হাসনাতের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 78

কুমিল্লা-৪ আসনে নারী ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় ‘আন্টি সোসাইটি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এ কৃতজ্ঞতা জানান।

হাসনাত বলেন, দেবিদ্বারে নারী ভোটারদের অংশগ্রহণ, সচেতনভাবে ভোট দেয়ার যে আগ্রহ সেটা বিপ্লব ঘটিয়েছে। আমার মা-বোনেরা বিপ্লব করে দিয়েছে। ‘আন্টি সোসাইটি’র কাছে আমি অনেক কৃতজ্ঞ। দেখা গেছে, আঙ্কেলদের হয়তো কোনো রাজনৈতিক পার্থক্য ছিল, কিন্তু আন্টিরা আঙ্কেলদেরকে কেন্দ্রে নিয়ে এসেছেন।

তিনি বলেন, উৎসাহের মধ্য দিয়ে আমাদের একটা ভোটের প্রথম অংশ শেষ হচ্ছে। আর কিছুক্ষণ ভোটগ্রহণ কার্যক্রম চলবে। বাংলাদেশের সব প্রান্তের সবাইকে অনুরোধ করব, যারা এখনও ভোট দেননি কেন্দ্রে যান এবং ভোট প্রয়োগ করুন। যে যেই মার্কায়, যে দল পছন্দ তাকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আপনাদের সবাইকে কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।

দেবিদ্বারের ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, তরুণদের যে উৎসাহ, একটা প্রজন্ম উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সব শ্রেণিপেশার মানুষ ভোট দিতে এসেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আন্টি সোসাইটি’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ হাসনাতের

প্রকাশের সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬