Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে: এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 81

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রের জাগরণ ঘটেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

বৃহস্পতিবার (ভোটের দিন) দুপুর ৩টার দিকে কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে মানুষ দল বেঁধে এসে ভোট দিচ্ছেন। আমি যেসব কেন্দ্র পরিদর্শন করেছি, তার মধ্যে কয়েকটিতে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ভোটের মাধ্যমে কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, মানুষের এই ভোটদানের জাগরণ নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে এ এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

এর আগে সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এস এম জিলানী।

নির্বাচনে জয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিকেল পর্যন্ত যদি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়, তাহলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে তিনি প্রথমেই মাদক নির্মূল কার্যক্রম জোরদার করবেন বলে জানান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে।

এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন—
মো. মারুফ শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ–হাতপাখা),
শেখ সালাউদ্দিন (পিপলস পার্টি–আম),
আবুল বাশার দাড়িয়া (গণঅধিকার পরিষদ–ট্রাক),
মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র–ফুটবল),
গোবিন্দ চন্দ্র প্রামাণিক (স্বতন্ত্র–ঘোড়া),
আবদুল আজিজ মাক্কি (বাংলাদেশ খেলাফত মজলিস–রিকশা),
দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম–সূর্য)।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৩ জন, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৮০ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে: এস এম জিলানী

প্রকাশের সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬