গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী-২ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ
বালিয়াকান্দি প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 237
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটে তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কেন্দ্রের ১৫০ নম্বর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
সকাল থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Tag :





















