Dhaka ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ফলাফল যাই হোক মেনে নেবো: মামুনুল হক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 143

ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে নির্বাচনের ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন। জামায়াত জোটের মনোনীত রিকশা প্রতিক প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক এবং ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো কৃত্রিম সংকট বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট গ্রহণ হলে ফলাফল মেনে নেবেন।

রাতে বিভিন্ন স্থানে গুজব ও অনিয়মের সংবাদ প্রসঙ্গে মামুনুল হক বলেন, কিছু কেন্দ্রে অনিয়ম বা সন্দেহজনক আচরণের খবর পেয়েছেন, তবে তা যাচাই করার সুযোগ পাননি এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফলাফল যাই হোক মেনে নেবো: মামুনুল হক

প্রকাশের সময় : ০৯:১৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬