গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজ এলাকায় ভোট দিয়েছেন মির্জা ফখরুল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:৫৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 150
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের জন্য মোট ১০টি বুথ রাখা হয়েছে।
Tag :





















