Dhaka ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সারাদেশে ভোটগ্রহণ শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 126

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটারদের পরিচয় নিশ্চিত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হচ্ছে।
প্রথমবারের মতো ভোট দিতে আসা অনেক তরুণ ভোটার তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা গর্বিত।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবেন।

রামপুরার সালামবাগ জামে মসজিদ কেন্দ্রে ভোট দিতে আসা রাকিব হাসান জানান, সকালেই ভোট দিতে চলে এসেছি। একটু লাইন ছিল, তবে পরিবেশ শান্তিপূর্ণ। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেন জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়।
খিলগাঁওয়ের বাসিন্দা সাবিনা ইয়াসমিন বলেন, ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। পরিবার নিয়ে এসেছি ভোট দিতে। কেন্দ্রের পরিবেশ ভালো লাগছে। নারী ভোটারদের উপস্থিতিও বেশ চোখে পড়ছে।

রামপুরার বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, ফজরের নামাজ পড়ে সালামবাগ জামে মসজিদে নামাজ শেষেই কয়েকজন লাইনে দাঁড়িয়েছি। সকাল সকাল ভোট দিয়ে বাসায় যাবো। তিনি বলেন, ভোট ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখছি। আমরা চাই সারাদিন এবং ভোটের পর এমন পরিবেশ বজায় থাকুক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারাদেশে ভোটগ্রহণ শুরু

প্রকাশের সময় : ০৭:৩৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬