Dhaka ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

১৫ বছরের প্রতীক্ষার অবসান : রাত পোহালেই ত্রয়োদশ সংসদ ভোট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 154

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট’।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের প্রায় ৪৫ শতাংশই ১৮ থেকে ৩৩ বছর বয়সী তরুণ। ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরাও ভোট দিয়েছেন।

এবার ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে, কারণ শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ভোট পরিচালনায় ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারসহ মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, নৌ ও বিমানবাহিনী, র‍্যাব, কোস্টগার্ড ও বিএনসিসি মিলিয়ে প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দায়িত্ব পালন করবে। নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত প্রায় ৩০০টি মামলা হয়েছে এবং ৫০০টির বেশি ঘটনা তদন্তাধীন। একই সময়ে ৮৫০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সংসদ নির্বাচন নানা রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হলেও ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে ওই বছরের ৫ আগস্ট সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হয় এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। সেই প্রেক্ষাপটে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ বছরের প্রতীক্ষার অবসান : রাত পোহালেই ত্রয়োদশ সংসদ ভোট

প্রকাশের সময় : ০৫:৪৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬