Dhaka ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 168

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার, নারুয়া ইউনিয়নের ছোট ঘি কমলা স্কুল ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে।

বুধবার ১১ ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরা হাসান চুরির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদ্যালয়টিতে চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে একটি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। তবে ক্যামেরাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো ফুটেজ সংরক্ষিত হয়নি। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, “গত সোমবার স্কুল ছুটির পর শিক্ষকরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে যান। ফলে সিসি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল এবং এ সুযোগেই চুরির ঘটনা ঘটে।” তিনি আরও জানান, চুরি হওয়া ক্যামেরার কভারেজ এলাকা ইতোমধ্যে নতুন করে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে মোট ১৯৮টি ভোটকেন্দ্র রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৬ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও

প্রকাশের সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬