Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 251

রাজবাড়ীর পাংশা উপজেলায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে উপজেলা পরিষদ কার্যালয় থেকে রিমোট কন্ট্রোলিং পদ্ধতিতে সরাসরি ভোটকেন্দ্রগুলো মনিটর করা হবে। নির্বাচনকালীন সময় ভোটকেন্দ্রের ভেতর ও আশপাশে সংঘটিত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যামেরায় ধারণ হবে এবং তা সংরক্ষণ করা হবে।

কর্তৃপক্ষের মতে, সিসিটিভি নজরদারির ফলে দুষ্কৃতিকারীদের জন্য একটি কঠোর বার্তা পৌঁছে যাবে। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটাররা আরও নিরাপদ পরিবেশে ভোট কার্যক্রমে অংশ নিতে পারবেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। আগামী ১২ তারিখ নির্ধারিত ভোটগ্রহণের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন,
“ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাংশা উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ভোটাররা যেন নিশ্চিন্তে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

স্থানীয় ভোটাররা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়বে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে।

সংশ্লিষ্টদের মতে, পাংশা উপজেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশের সময় : ০৯:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬