Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 141

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের নলডাঙ্গা সরকারি ভূষণ স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান বলেন, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত—এই নাম ব্যবহার করে কেউ মিথ্যার আশ্রয়ে ভোট চাইলে জনগণ দাতভাঙা জবাব দেবে।

সমাবেশে তিনি আরও বলেন, বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ করে তিনি বলেন, ধানের শীষের কর্মীদের মারধর ও ভোটারদের হুমকি দিয়ে পার পাওয়া যাবে না। ৫ আগস্টের পর যারা হত্যা, চাঁদাবাজি ও হাটবাজার দখলে জড়িত ছিল, তারা এখন ভোট কেনার চেষ্টা করছে। এসব চাঁদাবাজের এই আসনে ঠাঁই হবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ। এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থী রাশেদ খানকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। প্রধান বক্তা ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬