Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 135

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালাতে পারবেন। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে।

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা প্রার্থী ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহের পূর্বে প্রচারণা শুরু করতে পারবে না এবং ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা সমাপ্ত করতে হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে রাজনৈতিক দলের প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় বন্ধ হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল হয়েছে।

নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলের মধ্যে সর্বাধিক প্রার্থী দিয়েছে বিএনপি, ২৯১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন হাতপাখা প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন দাঁড়িপাল্লা প্রতীক এবং জাতীয় পার্টির ১৯৮ জন লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নাগরিক পার্টির ৩২ জন শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

প্রকাশের সময় : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬