ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৩

- প্রকাশের সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 116

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ২ জন, উত্তর সিটির ১ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন ও বরিশাল বিভাগের ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন মোট ৫৪ হাজার ৫৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন,
চট্টগ্রামে ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৭ জন,
ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন,দক্ষিণ সিটিতে ১২২ জন,খুলনা বিভাগে ৯৩ জন,ময়মনসিংহে ৪৬ জন,রাজশাহীতে ৬৯ জন,রংপুরে ২৩ জন এবং সিলেটে ৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫৪ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ৫১ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯০ শতাংশ নারী।
২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন।

























