Dhaka ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহীতে চিকিৎসকসহ ১১ জন করোনা পজিটিভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 82

রাজশাহীতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। গত দুইদিনে মোট ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন।

সোমবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগের দিন, রবিবার (১ জুন) পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম জানান, ‘সোমবার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ৪ জন চিকিৎসক। রবিবার পরীক্ষায়ও ২ জনের পজিটিভ পাওয়া গেছে। এদের একজন হাসপাতালে ভর্তি আছেন এবং তার শ্বাসকষ্ট রয়েছে।’

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে রবিবার দুইজনের করোনা টেস্ট করে দুইজনেরই পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরমধ্যে একজন রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসকষ্ট আছে। সোমবার ১৫ জনের করোনা পরীক্ষা করে নয়জনের পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে চারজন চিকিৎসক।’

তিনি বলেন, ‘প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম। সবার হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা রয়েছে। যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও সবাই একই উপসর্গে আক্রান্ত হয়েছেন।’

এ বিষয়ে রাজশাহী সিভিল সার্জন রাজিউল করিম বলেন, ‘বিষয়টি অফিশিয়ালি জানা নেই। তবে সাংবাদিকদের কাছ থেকে শুনেছি।’

প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া বর্তমানে শহরে আর কোথাও করোনা পরীক্ষা করা হচ্ছে না। এছাড়া রামেক হাসপাতালের পিসিআর ল্যাব গত বছর থেকেই বন্ধ রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজশাহীতে চিকিৎসকসহ ১১ জন করোনা পজিটিভ

প্রকাশের সময় : ১২:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫