গুরুত্বপূর্ণ সংবাদ:
দাম কমল এলপিজির, সন্ধ্যা থেকে কার্যকর
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 88
দেশের ভোক্তাপর্যায়ে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে।
সোমবার (২ জুন) নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত মে মাসেও এলপিজির দাম কমানো হয়েছিল ১৯ টাকা। তখন প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১,৪৩১ টাকা। এখন আরও ২৮ টাকা কমিয়ে তা নামানো হলো ১,৪০৩ টাকায়। একইভাবে অটোগ্যাসের দামেও ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সায় নির্ধারণ করা হয়েছে। ন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য কমার কারণে দেশের বাজারেও এই প্রভাব পড়ছে। সৌদি আরামকো কর্তৃক নির্ধারিত এলপিজি রেট বিবেচনায় এনে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
Tag :





















