শপথ না পড়ালে কাল থেকে আরো বেগবান হবে আন্দোলন : ইশরাক
- প্রকাশের সময় : ০৭:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 98
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্রুত শপথ অনুষ্ঠান ব্যবস্থার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তা না হলে শুক্রবার (৩০ মার্চ) থেকে আন্দোলন আরো বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় নেতাকর্মীদের খোঁজখবরের উদ্দ্যেশে নগরভবনে প্রবেশকালে এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, শেষবারের মতো সরকারকে শপথ অনুষ্ঠানের ব্যবস্থার জন্য বলছি। তা না হলে শুক্রবার (৩০ মার্চ) থেকে নগরবাসীদের নিয়ে আরো বেগবান করা হবে এ আন্দোলন।
নিরপেক্ষ নির্বাচনব্যবস্থার কথা উল্লখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে এটি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারকে দেওয়া হচ্ছে শেষ সুযোগ।
নিজেদের সংশোধন করার পাশাপাশি আদালতের রায় মেনে নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
এ সময় সরকারের আগামীতে ৩০০ এমপিকে শপথপাঠের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা। এ বিষয়ে তিনি বলেন, একজন মেয়রকে যারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ, তারা আগামীতে ৩০০ এমপিকে শপথ গ্রহণে কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কি না- তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।
উল্লেখ্য, এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৯ মে) তাকে মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এ আদেশ দেন আদালত।






















