গুরুত্বপূর্ণ সংবাদ:
মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 76
ভারতের মণিপুরের চুড়াচাঁদপুরের কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাতে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার দূরে রাত ২টা ২৪ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Tag :






















