শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা

বিচারপতি মানিক আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 150

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি অ্যাডভোকেট শামছুল হুদা মানিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টায় ঢাকার সেগুনবাগিচায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামছুল হুদা মানিক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২৬ মে) বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদ চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট এমএম নাসির আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচারপতি মানিক আর নেই

প্রকাশের সময় : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫