Dhaka ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

জুন মাসের ৩০ তারিখের পর একদিনও থাকবো না : প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 93

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার দেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, তিনি বলেছেন যে, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে।
ঐকমত্য থাকতে হবে।

প্রধান উপদেষ্টা মনে সাহস পেয়েছেন জানিয়ে শফিকুল আলম বলেন, ‘সবাই একসঙ্গে বসাতে তিনি বলেছেন যে, তিনি মনে সাহস পেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব।
অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার।’

প্রধান উপদেষ্টা আরো বলেছেন, যারা এই কনসপারেসি করছে, তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে জুন ৩০ এর পর নির্বাচন যাবে না। যখন সময় আসবে তিনি রোডম্যাপ বা শিডিউল ঘোষণা করবেন। তিনি জুন মাসের ৩০ তারিখের পর একদিনও থাকবেন না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুন মাসের ৩০ তারিখের পর একদিনও থাকবো না : প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫