Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

সালিশে মীমাংসার জন্য ডেকে নিয়ে মারধরের অভিযোগে মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / 395

জনতার আদালত অনলাইন ॥সালিশে মীমাংসার জন্য ডেকে নিয়ে দুই জনকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় কালুখালী থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামে। মারধরে আহত ইউনুস মোল্লা ও তুহিন মোল্লা বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের বাড়ি একই ইউনিয়নের আখরজানি গ্রামে। মামলার আসামিরা হলো মৃগী ইউপি চেয়ারম্যান সাগর মোল্লার ভাতিজা মাসুদ মোল্লা, চুন্নু মোল্লা, বাটুল মোল্লা, পান্নু মোল্লা, সোলেমান মোল্লা ও মোস্তফা মোল্লা। আহত তুহিন মোল্লা বাদী হয়ে মামলাটি করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন তুহিন মোল্লা জানান,  গ্রামের কয়েকজন কিশোর মারামারিতে জড়িয়ে পড়ে। এঘটনার মীমাংসার জন্য চেয়ারম্যান সাগর মোল্লার ভাতিজা মাসুদ মোল্লা তাদের ডেকে নিয়ে যায়। কিন্তু সালিশ না করে তাদেরকে বেধরক মারপিট করে মাসুদ মোল্লা।

মৃগী ইউপি চেয়ারম্যান সাগর মোল্লা জানান, সালিশের কথা বলে মারধর করা হয়নি। মারামারি গ্যাঞ্জাম হওয়ায় দুপক্ষকে ডেকে নিয়ে মিলতাল করার কথা বলেছিলাম। পরে শুনি দুপক্ষই কেস করেছে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, দুপক্ষই মামলা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সালিশে মীমাংসার জন্য ডেকে নিয়ে মারধরের অভিযোগে মামলা

প্রকাশের সময় : ০৭:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১