Dhaka ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিজয় দিবসের পোস্টে— বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ ১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান: আসিফ নজরুল বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

রাজবাড়ীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 313

 জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে বুধবার রাতে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো সদর উপজেলার খানখানাপুর গোরস্থানপাড়া এলাকার রানা ব্যাপারী ও রিনা বেগম। উদ্ধার হওয়া কিশোরী একই উপজেলার বাসিন্দা। স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি তারিখে খানখানাপুর বাজার এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় তিনজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। তারা হলো রানা ব্যাপারী, রিনা বেগম ও ইসহাক মোল্লা। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর  পেয়ে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, উদ্ধার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতে তার ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১