Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

হারানো ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / 357

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পুলিশের চেষ্টায় অসাবধানতাবশত হারানো ৫টি মোবাইল সেট উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপারের কার্যালয়ে এ মোবাইল গুলো হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সদর থানার ওসি স্বপন কুমার দাস, ডিআইও-১ মোঃ সাইদুর রহমান, ডিআইও-২ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসসহ হারোনো মোবাইলের মালিকরা।

জানাগেছে, বিভিন্ন সময়ে অসাবধানতাবশত হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোনের মালিকরা জেলার সদর থানায় ২টি, কালুখালী, বালিয়কিান্দি ও পাংশা থানায় ১টি করে সাধারন ডায়রী করেন। যার প্রেক্ষিতে জেলা পুলিশ প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ওই ৫টি ফোন উদ্ধার করে আজ ফোনের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে। হারানো মোবাইল ফোনের মধ্যে রয়েছে স্যামসং, রিয়েলমি, ভিভো ও ওয়ানপ্লাস।

হারারো মোবাইল ফিরে পেয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।

পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পুলিশ জনগণের বন্ধু এবং সব সময় জনগণের জন্য কাজ করে। অভিযোগ পাওয়া মাত্র জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ অভিজ্ঞ কর্মকর্তাদের সহযোগিতায় প্রযুক্তি ও দক্ষতা দিয়ে হারানো ফোন গুলো উদ্ধার এবং সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। এভাবে পুলিশ সব সময় জনগণের সুখে দুখে পাশে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হারানো ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিলেন পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১