Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বালিয়াকান্দিতে রাস সুন্দরী পাঠাগার উদ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / 478

জনতার আদালত অনলাইন ॥ ভারতীয় উপমহাদেশের প্রথম নারী আত্মজীবনী লেখক রাস সুন্দরী দাসীর নামে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামে একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে পাঠাগারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।

পাঠাগার উদ্বোধনকালে প্রধান অতিথি ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, গ্রামাঞ্চলে এ ধরনের পরিকল্পনা খুবই ভালো। আর পাঠাগার হলেতো কথাই নাই। আপনারা আজ যে প্রতিষ্ঠান দাঁড় করালেন এটাকে টিকিয়ে রাখবেন। কখনো যেন কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানটি ধ্বংস না হয়। আপনারা পাঠাগারে মহিয়সী মহামানবদের আত্মজীবনী মূলক বই রাখবেন। বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর উপর লেখা বইগুলো সংগ্রহ করবেন। যা পড়ে আমাদের আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ ও জাতির পিতা সম্পর্কে জানতে পারে।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, পাঠাগারটির অন্যতম উদ্যোক্তা কবি নেহাল আহমেদ, সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এসএম হেলাল খন্দকার প্রমুখ।

রাস সুন্দরী দাসী ১৮০১ সালে পাবনা জেলার পোতাদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে রাজবাড়ীর বালিয়াকান্দি  উপজেলার ভররামদিয়া গ্রামের নীলমনি রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৮৭৬ সালে রাস সুন্দরীর আত্মজীবনী আমার জীবন (মাই লাইফ) প্রকাশিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে রাস সুন্দরী পাঠাগার উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১