Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, হাসপাতালে মৃত্যু হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না : বাণিজ্যমন্ত্রী মান্দায় খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১ কারবারি গ্রেফতার যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

বালিয়াকান্দিতে কৃষকের ৭টি বসতঘরে হামলা ভাংচুরের অভিযোগে মামলা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / 507

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঘিকমলা গ্রামের কৃষক মোতালেব হোসেনের সাতটি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কৃষক মোতালেব হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে ১৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো আলিম, মিলন, মামুন, শহিদ, সাইদ, সোহেল, সালাম, জামির, লুৎফর, সেতু, রশিদ, সাবু, মফিজ, আব্দুল, ফজল, বাকু, আছমত প্রমুখ। এদের সবার বাড়ি একই গ্রামে।

মামলায় তিনি অভিযোগ করেন, গত বুধবার তার ক্ষেতের পেঁয়াজ নষ্ট করা নিয়ে প্রতিবেশি আলিমের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন শতাধিক লোক তার বাড়িতে হামলা চালিয়ে সাতটি বসতঘর ভাংচুর ও ঘরে থাকা মালামাল লুট করে।

মোতালেব হোসেন জানান, হামলাকারীরা তার বাবার কবরটিও ভেঙে ফেলেছে। প্রাণভয়ে বাড়ি থেকে সবাই তখন পালিয়ে যান। পরে খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, হামলা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

অভিযুক্ত আলিমের মোবাইল ফোনে কল দেওয়া হলে তার স্ত্রী ফোন ধরে জানান, সে বাইরে আছে। পরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ করেননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কৃষকের ৭টি বসতঘরে হামলা ভাংচুরের অভিযোগে মামলা

প্রকাশের সময় : ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১