Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচে ভারি বৃষ্টির শঙ্কা, বিলম্ব হতে পারে খেলা নওগাঁয় মানব পাচার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে ৩৫ শত কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো এবিজি ফাউন্ডেশন রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল সংসদের অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাবিতে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে

নথি গায়েবের অভিযোগ: কারাগারে আইনজীবী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 325

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর আদালত থেকে নথি গায়েবের অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা বার এর আইনজীবী সুদীপ্ত গুহ আশীষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার তিনি রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভুইয়া জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনজীবী সুদীপ্ত গুহ আশীষের বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামে।

আদালত সূত্র জানায়, রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মাদক মামলার নথি গায়েবের অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর তারিখে আদালতের পেশকার আব্দুল ওদুদ বাদী হয়ে সুদীপ্ত গুহ আশীষসহ তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরবর্তীতে ৪ অক্টোবর তারিখে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন সাধারণ সভা আহ্বান করে সর্ব সম্মতিক্রমে তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। মামলা দায়েরের পর আইনজীবী সুদীপ্ত গুহ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নি¤œ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নথি গায়েবের অভিযোগ: কারাগারে আইনজীবী

প্রকাশের সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১