Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে রংমিস্ত্রীর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • / 345

জনতার আদালত অনলাইন ॥ কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরফরিদপুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে সুজাত আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই উপজেলার নবাবপুর ইউনিয়নের গাংচর পদমদী গ্রামের আমেদ আলীর ছেলে। রোববার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী সুজাত আলী পেশায় একজন রংমিন্ত্রী  ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সুজাত আলী সকালে বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। চরফরিদপুর এলাকায় রেললাইন অতিক্রম করার সময় গোপালগঞ্জের গোবড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নীচে তিনি কাটা পড়েন। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি।

রাজবাড়ী জিআরপি থানার এসআই মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশের বাম পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে রংমিস্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০