Dhaka ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • / 435

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি  উপজেলার সদর ইউনিয়নের মৌকুড়িপাড়া গ্রামের একটি গাছ থেকে বুধবার রাতে বিজয় কুমার সরকার নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে একই গ্রামের সুকুমার সরকারের ছেলে। পেশায়  সে একজন কৃষক বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল বিজয়। রাত ১০টার দিকে বাড়ির অদূরে একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসীর সহায়তায় তাকে নামিয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের লোকেরা জানিয়েছে, বিজয়ের সাথে কারো কোনো ঝামেলা ছিলনা। পারিবারিকভাবেও কোনো সমস্যা হয়নি। পরিবারের লোকদের ধারণা, প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে  পুলিশ বিষয়টি তদন্ত করছে। রাজবাড়ী সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০