Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবি আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের সভাপতি রাব্বি, সম্পাদক মারুফ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে মারামারি, উপজেলা জামায়াত আমিরসহ ৩ নেতা কারাগারে বিদায়বেলায় কাঁদলেন ইউএনও, চাইলেন দোয়া সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে ‘বিশেষ মানবিক অনুদান’ বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘১৮ক’ ধারা তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ বখতিয়ার-নোমানের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / 331

জনতার আদালত অনলাইন ॥ তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল নিজস্ব অর্থায়নে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন নির্মাণ করেছেন। শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল সাঈফ।

মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন বালিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা অ্যড. সিদ্দিকুর রহমান, সাবেক ইউপি চয়ারম্যান খলিলুর রহমান খান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক প্রমুখ। এর আগে দিনব্যাপী এলাকার গরীব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্মৃতি ভবনটির উদ্যোক্তা আব্দুল খালেক মন্ডল বলেন, আমি অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দান করেছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নিজস্ব অর্থায়নে এ ভবনটি করেছি। এ জমিট্ওি দান করে যাবো। যাতে এ ভবনটি একটি মুক্তিযুদ্ধ যাদুঘরে রুপান্তরিত হয়। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যাতে জানতে পারে। যদি কেউ হাসপাতাল, বৃদ্ধাশ্রম করতে চায় আমি জমি দান করতে প্রস্তুত আছি। প্রতিমাসের শেষ শুক্রবার নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা স্মৃতি ভবন উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৬:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০