Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলে-নাতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় ৯০ বছরের বৃদ্ধা খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প প্রিয়াঙ্কা-প্রকৃতি আমায় ক্ষমা করে দিও প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন ১৯ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, লাশ ফেলে পালাল বন্ধুরা মধুখালীতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক, সাধারণ সম্পাদক লিটন নওগাঁর নাসরিন সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, খোলা মাঠেই চলছে পাঠদান কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান র‍্যালি অনুষ্ঠিত নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রিজভী

কালুখালীর রবিউল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • / 852

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে কালুখালীর যুবলীগ নেতা মুক্তিযোদ্ধার সন্তান রবিউল বিশ্বাস হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের আলী আহম্মেদ মোল্লার ছেলে মো. রফিক ও আজিজুল মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা। বৃহস্পতিবার রাতে ঢাকার এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  এরা এজাহারের ১ ও ২ নং আসামি। শুক্রবার দুজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

গত ১৪ আগস্ট দিবাগত রাতে একদল দুর্বৃত্ত রবিউল বিশ্বাসকে বিলের পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাবানা আক্তার বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর রবিউল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০