Dhaka ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে আড়াই মাস নিখোঁজ থাকা গৃহবধূ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • / 641

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে আড়াই মাস নিখোঁজ থাকা গৃহবধূ খুকুমিনিকে রাজবাড়ী শহর এলাকা থেকে উদ্ধার করেছে সদর থানার পুলিশ। তিনি রাজবাড়ী শহরের কলেজপাড়া  এলাকার রিয়াজুল ইসলামের স্ত্রী। গত ২৫ জুন থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের ঘটনায় রাজবাড়ী সদর থানায় জিডি ও আদালতে মামলা করেন তার বড় বোন জাহানারা বেগম ।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড হওয়ার পর পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে উদ্ধার করা হয়। খুকুমনি পুলিশকে জানিয়েছেন, তাকে কেউ অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তাকে আদালতে হাজির  করে ২২ ধারায় জবানবন্দী নেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আড়াই মাস নিখোঁজ থাকা গৃহবধূ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০