Dhaka ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

ফুল হয়ে থেকো কাঁকন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • / 410

জনতার আদালত অনলাইন ॥ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কাঁকন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি। বুধবার রাতে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়(ইন্নালিল্লাহি..রাজিউন)। মাত্র ২৫ বছর পৃথিবীর আলো বাতাস দেখার সৌভাগ্য হয়েছিল তার। কাঁকনের সহপাঠি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খি কেউই এমন মৃত্যু মেনে পারছেনা। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ছিলেন কাঁকন। পরিবারে তার মা, বড় ভাই ও এক বোন রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যবসা শাখার ছাত্র ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি ও হাবাসপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের পর বাড়ি ফিরে আসেন তিনি। করোনা প্রাদুর্ভাবে পড়া অসহায় মানুষের সাহায্যেও রেখেছেন অবদান। গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দিসহ নানা সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে ঢাকার ইবনেসিনা হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

পড়াশোনায় বরাবরই মেধাবী কাঁকন এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে  ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এলাকার মানুষের কাছে খুব প্রিয় ছিলেন কাঁকন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফুল হয়ে থেকো কাঁকন

প্রকাশের সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০