Dhaka ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সড়ক কেড়ে নিল চেয়ারম্যানের ছেলের প্রাণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 946

জনতার আদাল অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলামের একমাত্র পুত্র বকুল ইসলাম (৩৩) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় মোটরসাইলের অপর আরোহী গুরুতর আহত হন।

বকুলের চাচাতো ভাই সবুজ ইসলাম ও স্থানীয় স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ থেকে বেরিবাধ সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে তারা ফরিদপুর যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ফরিদপুর চুনাঘাট এলাকায় একটি মাটিবাহী ট্রাক পিছন থেকে তাদেরকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বকুলের মৃত্যু হয়। স্থানীয়রা বকুলের মরদেহ উদ্ধার ও গুরুতর আহত ব্যাক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। খবর পেয়ে হাফিজুল চেয়ারম্যানসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা হাসপাতালে ছুটে গেছেন। সেখানে এক হৃদয়-বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়ক কেড়ে নিল চেয়ারম্যানের ছেলের প্রাণ

প্রকাশের সময় : ০৯:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০