Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

করোনায় মারা গেলেন বিএমএ ও স্বাচিপ এর রাজবাড়ী জেলা সভাপতি ডা. গোলাম মোস্তফা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • / 472

জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডা. গোলাম মোস্তফা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন(ইন্নালিল্লাহি..রাজিইন)। শনিবার রাত আটটার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বঙ্গবন্ধু পরিষদ রাজবাড়ী জেলা শাখারও সভাপতি ছিলেন। তার বয়স হয়েছিল  ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, জামাতা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ সময় ধরে বার্ধক্যসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েক দশক ধরে জেলার  মানুষের জন্য চিকিৎসাসেবায় অনন্য অবদান রেখে গেছেন। রাজবাড়ী পৌর এলাকার ১ নং বেড়াডাঙ্গার বাসিন্দা ছিলেন তিনি।

 গোলাম মোস্তফার পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন যাবৎ তিনি জটিল রোগে ভুগছিলেন। এরপর জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানান সমস্যায় ভুগতে থাকায় গত ৫ আগস্ট তিনি নমুনা দিয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। রাতে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে নেয়ার পথে অ্যম্বুলেন্সেই মারা যান তিনি।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা.  নুরুল ইসলাম জানান, ডা. গোলাম মোস্তফার রিপোর্ট শনিবার রাতে হাতে এসে পৌছায়। তিনি  করোনা পজিটিভ ছিলেন।

রোববার সকালে তার বাসভবন সংলগ্ন নবারুণ সংঘের মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলামসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনায় মারা গেলেন বিএমএ ও স্বাচিপ এর রাজবাড়ী জেলা সভাপতি ডা. গোলাম মোস্তফা

প্রকাশের সময় : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০