Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন বিক্ষোভ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 622

জনতার আদালত অনলাইন ॥  দেশের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে লুটপাট বন্ধ ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পদত্যাগ দাবিতে রোববার মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীতে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন  রাজবাড়ী জেলা সংসদের উদ্যোগে বেলা ১১টায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রিপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারিভাবে করোনা পরীক্ষা বন্ধ করে দেয়া সরকারের একটি ভুল সিদ্ধান্ত। বর্তমানে কোনো রোগীই সঠিক চিকিৎসা পাচ্ছে না। দেশের স্বার্থে সবাইকে সুস্থ রাখতে  বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতে লুটপাটের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন বক্তারা। এসময় রাজবাড়ীতে পিসিআর ল্যাব চালুর দাবিও জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০