Dhaka ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিজয় দিবসের পোস্টে— বাংলাদেশের নাম নিলেন না মোদি, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ ১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান: আসিফ নজরুল বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করলেন ট্রাম্প রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / 650

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার ছয়জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। নিপীড়নের শিকার কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

মামলায় বাদী উল্লেখ করেছেন, গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে তার নিজ শোবার ঘরে ঘুমিয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে বহরপুর ইউনিয়নের বিলটাকিগাড়া এলাকায় নিয়ে ছয় জন মিলে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় মেয়েটিকে একটি পুকুর পাড়ে ফেলে রেখে চলে যায়।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গণধর্ষণের অভিযোগ এনে বৃহস্পতিবার কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে। গণধর্ষণের এ মামলাটি তিনি নিজেই তদন্ত করছেন। রাজবাড়ী সদর হাসপাতালে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা  সম্ভব হবে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

প্রকাশের সময় : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০